দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০৭-০৬ ০৮:৫০:৪১
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ডাকাতের গুলিতে এক প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে জোহানেসবার্গ শহরের লেনেসিয়া এলাকায় ৩ জনের ডাকাতদল নাসির মিয়ার দোকানে ঢুকে পড়ে। নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় বাধা দিলে গুলি শুরু করে তারা।
এ সময় দোকানে থাকা নাসির ও তার ভগ্নিপতি মোহাম্মদ ফিরোজ গুলিবিদ্ধ হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান ফিরোজ। গুরুতর আহত নাসিরকে নেয়া হয়েছে হাসপাতালে।
হতাহত দুজনেরই গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের ইছাপুরে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














