চীনসহ সাত দেশ থেকে ১৮ লাখ মেট্রিকটন তেল কিনবে সরকার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-১১ ১৯:০০:২১
সরকার টু সরকার চুক্তির আওতায় বিশ্বের ৭টি দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে আগামী ৬ মাসের জন্য ১৮ লাখ মেট্রিকটন পরিশোধিত তেল কিনবে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, জুলাই-ডিসেম্বর ২০২৪ সময়ের প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুযায়ী এই ক্রয়প্রস্তাব দেওয়া হয়। তেল কেনার আগে একটু নেগোশিয়েট করে রাখতে হয়। আমরা কোন কোন দেশ হতে কী পরিমাণ জ্বালানি তেল কিনব এসব বিষয়ে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই ক্রয় প্রস্তাবের মোট ১৮ লাখ মেট্রিক টন পরিশোধিত তেল ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকা।
সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠানগুলো হলো-ওকিউটি ওমান, পিআইএলসিএল মালয়েশিয়া, পিআইটিটি থাইল্যান্ড, এনকো আরব আমিরাত, পেট্রো চায়না, বিএসপি ইন্দোনেশিয়া, ইউনিপেক চীন এবং আইওসিএল মালয়েশিয়া
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














