মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন কমেছে ৪ হাজার কোটি টাকা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-২৮ ১১:১০:৪৪
গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) তথা মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন ছিল উর্ধ্বমুখি। কিন্তু পরের মাস এপ্রিল থেকে কমতে শুরু করেছে। চলতি ২০২৪ সালের এপ্রিলের তুলনায় মে মাসে লেনদেন কমেছে ৩ হাজার ৯৭৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের মে মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছে ১ লাখ ৪০ হাজার ৯৫২ কোটি টাকা। আর আগের মাস এপ্রিলে এমএফএসের মাধ্যমে লেনদেন হয়েছিল ১ লাখ ৪৪ হাজার ৯২৯ কোটি টাকা। সেই হিসাবে এপ্রিলের তুলনায় মে মাসে লেনদেন কমেছে ৩ হাজার ৯৭৭ কোটি ৪১ লাখ টাকা। শুধু অর্থ পাঠানোই নয়, অনেক নতুন সেবাও মিলছে মোবাইল ব্যাংকিংয়ে। বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ, কেনাকাটার বিল পরিশোধ, বেতন-ভাতা বিতরণ ও বিদেশ থেকে টাকা পাঠানোসহ (রেমিট্যান্স) বিভিন্ন সেবা দেয়া হচ্ছে।
প্রতিবেদন বলছে, চলতি বছরের মে মাসে এমএফএসগুলোতে জমা (ক্যাশ ইন) হয়েছে ৪০ হাজার ৪৮৫ কোটি টাকা। আর আগের মাস এপ্রিলে এমএফএসগুলোতে জমা (ক্যাশ ইন) হয়েছিল ৪১ হাজার ৭৯৬ কোটি। সেই হিসাবে এপ্রিলের তুলনায় মে মাসে জমা কম হয়েছে ১ হাজার ৩১০ কোটি ৮১ লাখ টাকা। তথ্য বলছে, মে মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উত্তোলন (ক্যাশ আউট) হয়েছে ৪৪ হাজার ৯৫৪ কোটি টাকা। আর আগের মাস এপ্রিলে এমএফএসের মাধ্যমে উত্তোলন (ক্যাশ আউট) হয়েছিল ৪৬ হাজার ৯৮৭ কোটি টাকা। সেই হিসাবে এপ্রিলের তুলনায় মে মাসে ক্যাশ আউট কম হয়েছে ২ হাজার ৩২ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মে মাসে ব্যক্তি থেকে ব্যক্তির হিসাবে লেনদেন হয়েছে ৩৬ হাজার ১৬১ কোটি টাকা। আর আগের মাস এপ্রিলে ব্যক্তি থেকে ব্যক্তির হিসাবে লেনদেন হয়েছে ৩৭ হাজার ৯০৪ কোটি টাকা।
সেই হিসাবে এমিলের ভুলনায় মে মাসে ব্যাক্তি থেকে ব্যক্তির হিসাবে লেনদেন কম হয়েছে ১ হাজার ৭৪২ কোটি ৮৪ লাখ টাকা।
তথ্যানুযায়ী, চলতি বছরের মে মাসে বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন-ভাতা বার বিতরণ করা হয়েছে ৪ হাজার ৫১ কোটি টাকা। এ বাড়া বিভিন্ন পরিষেবার ৩ হাজার ১৪৩ কোটি টাকার বিল পরিশোধ করা হয়েছে। তথ্য মতে, যে মাসে এমএফএসের মাধ্যমে দোখ ৭২২ কোটি টাকার প্রবানী অয় এসেছে। আর আগের মাস এপ্রিলে এনেছিল ৮৫৬ কোটি টাকা।
সেই হিসাবে মে মাসে প্রবাসী আয় কম এসেছে ১০০ কোটি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের মে মাসে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৬১৫ টি। আর আগের বার এপ্রিলে নিবন্ধিত গ্রাহক সংখ্যা ছিল ২২ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৫৫৩টি। সেই এক মাসের ব্যবধানে এসব হিসাবের মধ্যে পুরুষ গ্রাহক ১৬ কোটি ৩৬ লাখ ৭৪ মাজার ৬৯৭ ও নারী গ্রাহক সংখ্যা ৯ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার ২৬। এসব হিসাবের মধ্যে শহরের হিসাব সংখ্যা হল ১৬ কোটি ৯৮ লাখ ২ হাজার ৬৫৯ এবং গ্রামের হিসাব সংখ্যা হল ১২ কোটি ৮৯ লাখ ৩৬ বর্তমানে বিকাশ, রকেট, ইউক্যাশ, মাই ক্যাশ, শিওর ক্যাশসহ নানা নামে ১৬টির মতো ব্যাংক ও এমিয়া এমএফএস সেবা দিচ্ছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














