জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার
আপডেট: ২০২৪-০৯-০২ ১৭:০১:২৫
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়।
ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














