সাবেক আইজিপি শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-০৪ ০৯:২৯:২০


বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬ টা ৪৫ মিনিটে আদালতে আনা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ আদেশ দেন।

এসময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ আদেশ দেন।

মঙ্গলবার রাতে শহীদুল হককে উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের পাঠানো দুটি পৃথক বার্তাতে তাদের গ্রেফতারের তথ্য জানানো হয়।

বিএইচ