সেন্ট্রাল ফার্মার পর্ষদ সভা ২৭ অক্টোবর

প্রকাশ: ২০১৬-১০-১৯ ১৭:০৩:২৬


central-pharmaওষুধ-রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টা ৪৫ মিনিটে  কোম্পানিটির সভা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৫ সালে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।