সিসিকের সাবেক প্যানেল মেয়র তৌফিক বক্স গ্রেফতার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-১৫ ১৭:১১:০২
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স লিপনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় সিলেট মহানগরের মিরাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তৌফিক বক্স লিপন (৫০) সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি দক্ষিণ সুরমার মৃত তসলিম বক্সের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল।
তিনি বলেন, সিসিকের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র লিপন বক্সকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামল রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে এসএমপি, সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














