জাবির প্রশাসনিক ভবন থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২৪-১১-১৪ ১৫:৪৯:৪০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছে ‘জাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১ টায় সংগঠনটির নেতাকর্মীরা প্রশাসনিক ভবনে ঢুকে একাধিক কক্ষ থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলেন।
এ সময় তারা বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার পাশাপাশি ‘মুজিববাদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও,’ ‘মুজিবের গদিতে, আগুন জ্বালো একসাথে,’ ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না’—এ ধরনের প্রতিবাদী স্লোগান দেয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তৌহিদ আহমেদ সিয়াম এ বিষয়ে বলেন, “হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা খুনি ও ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। যাঁর আদর্শকে ভিত্তি করে দেশে ফ্যাসিবাদী চেতনার সূত্রপাত করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা, সেই ফ্যাসিস্টের মূর্ত প্রতীক ছিল শেখ মুজিবুর রহমান। এই বাংলাদেশে মুজিবের কোনো স্থান নেই—এমনটাই আমরা বিশ্বাস করি। রাষ্ট্রীয় পর্যায়ে মুজিবের ছবি সরানোর প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও মুজিবের কোনো ছবি রাখা হবে না। সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে মুজিবের ছবি অপসারণ করে আমরা ক্যাম্পাসকে ‘মুজিবমুক্ত’ করেছি।”
এ বিষয়ে প্রশাসনের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














