কমিটি পেয়েই পদ হারালেন ঢাবি ছাত্রদলের ৬ নেতা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-১৭ ১৯:১৯:৫৭
গত ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়। তবে নানা অভিযোগের তদন্ত শেষে কমিটি ঘোষণার চার দিনেই পদ হারিয়েছেন ৬ নেতা।
রোববার (১৭ নভেম্বর) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ উত্থাপিত হলে সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিযোগসমূহের তদন্তের জন্য কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন, মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন, রায়হান হোসেনকে পদ থেকে অব্যাহতি দেয়া হলো।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














