হাইকোর্টের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: রিজভী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-০১ ১৪:১৮:২০
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় যর্থাথ বিচায় হয়েছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। আপিল বিভাগ যথার্থ রায় দিয়েছেন।
রোববার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান ও বিএনপির অন্যান্য নেতাদের জোরপূর্বক রাষ্ট্রশক্তি ব্যবহার করে সাজা দেওয়ার মানসিকতা ছিল আওয়ামী লীগ সরকারের।
তিনি আরও বলেন, ন্যায়বিচারের জন্য বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রতিফলন হয়েছে আজ।
এ সময় বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহ ও সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়ার দেওয়া তথ্য ভুল বলে মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, বাংলাদেশকে অষ্টম সিস্টার্স বানাতে চায় ভারত।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














