ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
সানবিডি২৪ আপডেট: ২০২৪-১২-৩১ ১৬:১৬:১৪
২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মো: জাহিদুল ইসলাম।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সদস্য সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন।
১ যুগেরও বেশি সময়ের পর এবার সংগঠনটি প্রকাশ্যে সদস্য সমাবেশ করার সুযোগ পেল।
নতুন সভাপতি জাহিদুল ইসলাম এর আগে শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন। জাহিদুল ইসলাম ইতিপূর্বে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।
জনাব জাহিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়ন করছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














