ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল্লামা ইকবাল গ্রেফতার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-২৩ ২১:১৩:০০
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সাবেক সহ-সভাপতি মো. আল্লামা ইকবালকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পবালিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানাধীন ইস্টার্ন প্লাস শপিংমলের পেছনে পল্টন থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে আল্লামা ইকবালকে গ্রেফতার করা হয়।
ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেফতার আল্লামা ইকবাল গত জুলাই-আগস্টে নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত ২৫ নভেম্বর রুজুকৃত একটি মামলার সন্দেহভাজন আসামি।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













