ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ২১
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-২৫ ১০:৪৪:১০
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএমপি জানায়, গ্রেফতারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ৭১০ গ্রাম গাঁজা ও ২ হাজার ১৬৯ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














