ঢাকা- মাওয়া মহাসড়কে বাসের সংঘর্ষ নিহত ১ আহত অর্ধশতাধিক

প্রকাশ: ২০১৬-১২-২৪ ১৬:৪৩:০৩


fb_img_1482569815697মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা – মাওয়া মহাসড়কের কেয়টখালী এলাকায় শনিবার দুপুর ২ টায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের হেল্পার নিহত হন এবং প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিমুলিয়া থেকে ছেড়ে আসা গোধূলী পরিবহনের একটি বাস কেয়টখালীতে পৌছলে বিপরীত দিক থেকে আসা আরাম পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি বাস রাস্তার পাশে উল্টে পড়ে যায়।

খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ও ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপড়তা শুরু করেন। আহতদের স্থানীয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আল-আমিন/এসএস