সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপংকর তালুকদার গ্রেফতার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০২-১০ ২০:৫৬:২৩


সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপংকর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দীপংকর তালুকদার এমপি পার্বত্য রাঙ্গামাটি আসনের সাবেক সংসদ সদস্য। এ ছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি পার্বত্য রাঙ্গামাটি আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিএইচ