মোহাম্মদপুরে মাদক-ছিনতাই বিরোধী অভিযানে গ্রেফতার ৪৮
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০২-১১ ১৫:২৩:০৮
রাজধানীর মোহাম্মদপুরে মাদক-ছিনতাই বিরোধী অভিযানে ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত এ অভিযান চলে। এরমধ্য সোমবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত থানা পুলিশের অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা আসামি রয়েছে।
এছাড়া ডেভিল হান্টের অভিযানে সাতজন এবং গভীররাতে পুলিশের অভিযানে পাঁচজনসহ মোট ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আজই আদালতে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে মোহাম্মদপুর এলাকায় চুরি, ছিনতাইসহ নানান অপরাধের সংখ্যা বেড়ে যায়। পুলিশের পাশাপাশি যৌথবাহিনীর অভিযানেও তাদের নিবারণ করা যাচ্ছিল না।
অবশেষে শনিবার থেকে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরুর পর মোহাম্মদপুরে অপরাধ কিছুটা কমতে শুরু করেছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














