৭৮১ কোটির অবৈধ সম্পদ

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০২-১৬ ১৫:৪৪:৫৯


৭৮১ কোটি টাকা অবৈধ সম্পদ পাওয়ায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নজরুল নাসা গ্রুপের পাশাপাশি এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ সংস্থার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১ এ তার বিরুদ্ধে মামলা করেন।

এজাহারে বলা হয়, নজরুলের মোট সম্পদ পাওয়া গেছে ৮৩২ কোটি টাকা। এর মধ্যে ৭৮১ কোটি টাকা সম্পদের বৈধ কোনো আয় পাওয়া যায়নি। তাই দুদক আইনের ১৯৪৭ সালের ৫ এর ২ ধারায় মামলা করে দুদক।

জানা গেছে, নজরুলের স্ত্রী এবং সন্তানদের নামেও সম্পদের অনুসন্ধান করছে দুদক।

বিএইচ