সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী গ্রেফতার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০২-১৭ ০৯:৩৩:২৯
পতিত আওয়ামী সরকারের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন।
তিনি জানান, সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













