সাঁওতাল পল্লীতে তদন্ত শুরু করেছে বিচার বিভাগ ও পিবিআই
প্রকাশ: ২০১৬-১২-২৭ ১৬:২৯:৪৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে দখল উচ্ছেদ ও সহিংসতার ঘটনা তদন্ত করতে সেখানে গেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পিবিআই।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আকতার হোসেনের নেতৃত্বে একটি তদন্ত টিম মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতাল পল্লীতে পৌঁছায়।
শুরুতে তদন্ত টিম ক্ষতিগ্রস্ত মাদারপুর ও জয়পুরপাড়া ঘুরে দেখেন। এসময় তারা ক্ষতিগ্রস্ত সাঁওতালদের সঙ্গে কথা বলেন। এছাড়া একই সঙ্গে উচ্চ আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতাল পল্লীতে পৌঁছেছেন।
সকাল ১১টার দিকে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ ঘটনা তদন্ত করতে সেখানে অবস্থান নেওয়া সাঁওতালদের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট ময়নুল হাসান ইউসুফ রনি উপস্থিত ছিলেন। এসময় সাঁওতালরা ৬ নভেম্বরের ঘটনার সম্পর্কে চিফ জুডিয়ািল ম্যাজিস্ট্রেটকে অবগত করেন।
এদিকে জমি ফেরত ও দোষীদের বিচারের দাবিতে ক্ষতিগ্রস্তরা তীর-ধনুকসহ দেশি-অস্ত্রে সজ্জিত হয়ে একটি মিছিল বের করে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












