ডিআরইউর ক্যান্টিনবয়দের অ্যাপ্রোন দিলো ‘আমাদের অধিকারপত্র’

প্রকাশ: ২০১৬-১২-২৭ ১৬:৫৫:২০


druপেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্যান্টিনবয়দের জন্য বিশেষ ধরনের পোশাক অ্যাপ্রোন প্রদান করেছে অনলাইন নিউজ পোর্টাল আমাদের অধিকারপত্র।

আজ মঙ্গলবার বিকালে ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাপ্রোনগুলো প্রদান করেন আমাদের অধিকারপত্রের প্রকাশক ও সম্পাদক মাহবুবুর রহমান পলাশ।

এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক মানিক মুনতাসির, সংস্কৃতি সম্পাদক মিজান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য হাবীবুর রহমান, সাখাওয়াত হোসেন সুমন প্রমুখ।

ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করার উদ্দেশ্যে বিশেষ এই পোশাক প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন আমাদের অধিকারপত্রের প্রকাশক ও সম্পাদক মাহবুবুর রহমান পলাশ।

বিশেষ ধরনের এ পোশাক প্রদানের জন্য ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা অধিকারপত্রকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সানবিডি/ঢাকা/এসএস