কুড়িগ্রামে ডেভিল হান্টে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০২-১৮ ১০:০৯:৫১
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্টে’ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা জেলার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন বলেন, অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও তাদের সহযোগীদের আইনের আওতায় আনতে এ অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী সহায়তা করছে বলেও জানান তিনি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













