আইসিবির নতুন এমডি নিরঞ্জন চন্দ্র
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০২-১৮ ২২:১২:২১
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথকে রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
নিরঞ্জন চন্দ্র দেবনাথের আগে আইসিবির এমডি হিসেবে দায়িত্ব পালন করেন আবুল হোসেন। এর আগে তিনি কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
জানা গেছে, নিরঞ্জন চন্দ্র দেবনাথ ১৯৯৭ সালে বেসিক ব্যাংকে সহকারী ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা পদে আসীন হন। ২০২৩ সালের মে মাসে তাকে পদোন্নতি দিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়।
নিরঞ্জন চন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস থেকে সিএমএ ডিগ্রি সম্পন্ন করেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














