শিমুলিয়া-কাওরাকান্দিতে ফেরি চলাচল বন্ধ
আপডেট: ২০১৬-১২-২৯ ১১:৩৫:১২
কুয়াশার কারণে শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি বন্ধ করা হয়। ঘন কুয়াশায় মাঝপদ্মায় পণ্য ও যাত্রীবাহী শখানেক যানবাহন নিয়ে আটকা পড়েছে চারটি ফেরি।
ঘন কুয়াশায় শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে কয়েক দিন ধরে প্রতিদিনই বন্ধ হয়ে যাচ্ছে ফেরি চলাচল। কুয়াশা কেটে গেলে কখনো দুয়েক ঘণ্টা, আবার কখনো সাত-আট ঘণ্টা পর ফেরি চালু করা হয়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, ভোরে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। এতে ফেরিতে থাকা বিকন বাতি পথ দেখাতে অক্ষম হয়ে পড়ে। এমন অবস্থায় ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়। তবে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













