লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
প্রকাশ: ২০১৬-১২-৩১ ১২:৪৩:৪৩
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল বাশার নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার ভোরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের কাজ্জালিপুর গ্রামে এই ঘটনা ঘটে।নিহত বাশার ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের সৈয়দ আহম্মেদের ছেলে। সে স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচটি গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, কাজ্জালীপুর গ্রামে একদল সন্ত্রাসী অবস্থান করছিল। খবর পেয়ে ঐ এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাশারকে উদ্ধার করে পুলিশ। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, হত্যাসহ সদর থানায় ১৫টি মামলা রয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












