রাজনৈতিক হয়রানিমূলক ৪৬১৫ মামলা প্রত্যাহারে সুপারিশ
আপডেট: ২০২৫-০৩-০৬ ১৪:০৪:৩৮
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশ করার লক্ষ্যে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটি এ পর্যন্ত ৪ হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারে সুপারিশ করেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত হালনাগাদ এ তথ্য জানান আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশ করার লক্ষ্যে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটির ছয়টি সভায় মোট ৪ হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














