ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৩-০৭ ১৬:৩৪:৫৮


সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামে ভারত সীমান্তের ভেতরে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ মার্চ) সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাহেদ মিয়া। তিনি মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

নিহতের বিষয় নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, নিহত সাহেদ চোরাকারবারির সঙ্গে জড়িত। দুই দেশের চোরাকারবারিদের মধ্যে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। লাশ হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আউয়াল মিয়া জানান, ঘটনাটি আমরা শুনেছি। বিজিবি বিষয়টি আমাদের কনফার্ম করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ দেশে নিয়ে আসা হবে। প্রস্তুতি চলছে।

এম জি