সিলেটে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৩-০৮ ০৯:২০:০৩


সিলেটে শুক্রবার রাত ১০টার দিকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে নারীসহ আরো ৪ জন আহত হয়েছেন। জালালাবাদ থানার বলাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জালালাবাদ থানার বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) ও একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক (২০)।

তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে বলাউড়ায় মামুন পরিবহনের একটি যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার ৬ যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রুবেল ও সালেককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে বাকি ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ। তিনি বলেন, ‘আহত ৪ জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

এর মধ্যে অটোরিকশা চালকের অবস্থা আশঙ্কাজনক।’

এনজে