বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় গ্রেফতার ৬
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-০৮ ১২:৪২:১২
রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের চাঞ্চল্যকর ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধারের পাশাপাশি তাদের কাছে থাকা অবৈধ অস্ত্রও জব্দ করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় খোয়া যাওয়া স্বর্ণ ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং করবেন ।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি রাতে দোকান বন্ধ করে বনশ্রীর ডি ব্লকের বাসায় ফেরার সময় ব্যবসায়ী আনোয়ারকে গুলি করে নগদ টাকাসহ প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেই ঘটনার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে।
এরপর থেকে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে অসছিলেন বনশ্রীর সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














