মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-০৮ ১৬:৫৫:০৭
পাশবিক নির্যাতনের শিকার মাগুরার শিশুটির পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৮ মার্চ) দুপুরে নির্যাতনের শিকার শিশুটির মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন তারেক রহমান। এসময় তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি।
এর আগে মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে বৃহস্পতিবার (৬ মার্চ) ধর্ষণের শিকার হয় এই শিশু।
এ ঘটনায় অভিযুক্ত হিটু মিয়াকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্ত হিটু মিয়া সম্পর্কে ওই শিশুর বোনের শ্বশুর। শিশুটিকে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














