চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৩-০৯ ০৯:০২:২৩
চাঁদপুর শহরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (৯ মার্চ) ভোরে কোড়ালিয়া এলাকার জাকিরের ভবনের চতুর্থ তলায় এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আবদুর রহমান (৬০), তার স্ত্রী শাহনাজ বেগম (৫৫), ছেলে হোসেন সর্দার (৩৫), পুত্রবধূ খাদিজা বেগম (২৫), মহিন সর্দার (১৬) ও নিবা আক্তার।
জানা গেছে, ভোরে সেহরি রান্না করতে চুলা জ্বালাতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, হোসেন সর্দার ও নিবা আক্তারকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













