দেশে কোরআন-সুন্নাহভিত্তিক শাসন প্রয়োজন: জামায়াত আমির

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-১১ ১৯:৩১:০৮


স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অনেকের শাসন দেখলও এখন কোরআন ও সুন্নাহভিত্তিক শাসন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর মিরপুর এলাকায় এক ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা দুটি বিষয় বাংলাদেশ থেকে বিদায় করতে যুদ্ধ করছি। একটি হচ্ছে দুর্নীতি আরেকটি হচ্ছে দুঃশাসন। এই দুটি বিষয় বিদায় করতে পারলে কোরআনের আলোকে বাংলাদেশ ১৮ কোটি মানুষের হাতে আল্লাহর নিয়ামত হিসেবে ধরা দেবে।

তিনি বলেন, সংগ্রামী লড়াইয়ে জামায়াতে ইসলামী সবাইকে পাশে চায়। সমালোচনার পাশাপাশি পরামর্শ দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

বিএইচ