পুঁজিবাজারের অপারেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করতে আগ্রহী শ্রীলঙ্কা
আপডেট: ২০২৫-০৩-১১ ২০:১২:৪৬
দেশের পুঁজিবাজারের অপারেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কান বিনিয়োগকারীরা।
মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিনিয়োগকারীদের প্রতিনিধি দল। এসময় তারা এ আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতে কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দিলশান উইরাসেকারা শ্রীলঙ্কার ফার্স্ট ক্যাপিটাল হোল্ডিংস পিএলসির চিফ অপারেটিং অফিসার থারুসা একানায়াক ও চিফ রিসার্চ অ্যান্ড স্ট্রাটেজি অফিসার ডিমান্থা ম্যাথিউ অংশ নেন।
এসময় বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশে পুঁজিবাজারের বিনিয়োগ ও পুঁজিবাজারের বিভিন্ন দিক এবং ভবিষ্যত সম্ভাবনাসমূহ নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














