মোহাম্মদপুরে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-১৪ ১৫:২৮:৪১
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় ডিএমপি বিশেষ অভিযান চালিয়ে খুন ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান। বৃহস্পতিবার (১৩ মার্চ) মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ৫ জন হলো-আব্দুল্লাহ (২৮), ইসমাইল (২২), কামাল (৬০), রাফি (২৮) ও মুজাহিদ (২৭)। মেহেদী হাসান বলেন, বৃস্পতিবার (১৩ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৫ জনকে গ্রেফতার করেছে।
চ্যানেল।
গ্রেফতারদের মধ্যে রয়েছে, জিআর পরোয়ানাভুক্ত আসামি ১ জন, ডিএমপি মামলার আসামি ১ জন, দস্যুতায় ১ জন, সন্ত্রাস বিরোধ আইনে ১ জন ও খুনের মামলায় ১ জন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













