শিশু আছিয়ার সঙ্গের ঘটনা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার: মামুনুল হক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-১৪ ২১:৩৫:১৩
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, মাগুরায় শিশু আছিয়ার সঙ্গে যা হয়েছে, জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার বিষয়। ধর্ষণ ও নারী নির্যাতন রোধে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করতে হবে।
শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে রাজনীতিবিদ, কূটনীতিক ও বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকসহ অন্যান্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেন ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














