টাঙ্গাইলের গারোবাজারে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৩-১৭ ১০:০১:৪২
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত ৮টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।
স্থানীয়রা জানান, ঘাটাইলে উপজেলার গারোবাজার এলাকার সাগরদিঘীর একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
এ সময় দোকানের লোজজন ও এলাকাবাসীর চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার স্টেশন উপজেলা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
প্রায় ঘণ্টাখানেক পরে ঘাটাইল ও মধুপুর উপজেলার ফায়ার সার্ভসের দুটি ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের দাবি, আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। স্থানীয়দের দেওয়া তথ্য মতে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ লাখ টাকা।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













