ড্যাবের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত
আপডেট: ২০২৫-০৩-২৪ ১২:৪৭:৩৮
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সভাপতি এবং ডা. মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদরকর নেতৃত্বাধীন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।
শিগগির ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সম্মেলন ও কাউন্সিল করার জন্য কমিটি ঘোষণা করা হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














