আপিল বিভাগে আরও দুই বিচারপতি নিয়োগ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-২৪ ১৭:০৯:২৪


সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আরও দুই বিচারপতিকে নিয়োগ দিয়েছে সরকার। এরা হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। এ বিষয়ে সোমবার (২৪ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল সাতজনে।

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৫-এর দফা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারক পদে নিয়োগদান করেছেন।

আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাঁদের শপথ পড়াবেন বলে জানা গেছে।

এএ