ঈদ বেনাস-বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৩-২৫ ১৩:১৪:৫৮
গাজীপুরের কালিয়াকৈরে ঈদ বোনাস এবং তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে গেটে তালা ঝুলিয়ে চলে গেছে হ্যাগ নীট ওয়্যার পোশাক কারখানা কর্তৃপক্ষ। প্রতিবাদে শতাধিক শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। ওই পোশাক কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক ঘণ্টা মহাসড়কের উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করে।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত কয়েকদিন যাবত ঈদের বোনাস এবং তিন মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে আসছেন। কারখানা কর্তৃপক্ষ তাদের দাবীর বিষয়ে কোনো ধরনের কোনা কিছুই জানাচ্ছিল না। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৭টার দিকে কারখানায় গিয়ে গেইটে তালা ঝুলতে দেখে বিক্ষোভ শুরু করে শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল শুরু হয়।
বিক্ষুব্দ শ্রমিকেরা বলেন, চলতি মাসসহ তিন মাস যাবত আমরা বেতন পাচ্ছি না। এর মধ্যে ঈদও সামনে চলে এসেছে, অথচ এখনো বেতন ও বোনাসের কোনো নিশ্চয়তা নেই। বারবার স্যারদেরকে বেতন পরিশোধের দাবী জানিয়ে আসলেও আমাদের দাবী তারা শুনে না। গতকাল (সোমবার) বেতন ও ঈদ বোনাস চাইছি। কারখানা কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বেতন-বেনাসা পরিশোধ না করে গেটের তালা ঝুলিয়ে চলে গেছে। ঈদ বেনাস ও বকেয়া বেতন পরিশোধ না হলে শ্রমিকেরা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
দুপুর ১২ টায় গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু তালেব জানান, খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থান পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল শুরু হয়।
এসব বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম বলেন, তাদের বেতন-বোনাস পরিশোধের ব্যবস্থা করতে কাজ করা হচ্ছে। যাতে ঈদের আগে তারা পাওনা বুঝে পান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবিগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে, তাদের এনে শ্রমিকদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













