ঈদের লম্বা ছুটিতেও অর্থনীতিতে স্থবিরতা তৈরি হবে না: অর্থ উপদেষ্টা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-২৭ ১২:৫৭:৫৭


অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ঈদের টানা ৯ দিন ছুটি থাকলেও দেশের অর্থনীতিতে কোন স্থবিরতা তৈরি হবে না। এ সময় উপদেষ্টামণ্ডলীর বেশিরভাগ সদস্য ঢাকায় থাকবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

কিন্তু, ঈদ উপলক্ষে অনেক সচিবই দেশের বাইরে যাচ্ছেন ছুটি কাটাতে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তমূলক কাজে ব্যাঘাত ঘটবে কি না, তেমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সচিবরা দেশের বাইরে গেলেও কোনো সমস্যা হবে না। ডিজিটাল পদ্ধতিতে আজকাল সিদ্ধান্ত নেওয়া যায়।

বিএইচ