আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-০৫ ০৯:১৯:৫০
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে নেপালের কাঠমান্ডু। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ৯ নম্বরে। শনিবার (৫ এপ্রিল) সকাল ৮টা ২৯ মিনিটে সংস্থাটির সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
দূষণ তালিকায় শীর্ষে থাকা কাঠমান্ডুর স্কোর ২১১ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। তৃতীয় নম্বরে রয়েছে চীনের উহান।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














