সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গমন সেনাবাহিনী প্রধানের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-০৬ ০৯:৪১:৪৪
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গমন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (৬ এপ্রিল) তিনি রাশিয়ায় গেছেন বলে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়া সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায় যাবেন। সরকারি এই সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।
এছাড়াও, সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে আরও জানানো হয়েছে, সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১২ এপ্রিল দেশে ফিরবেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














