শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক হলেন এসএম রাগীব

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-০৭ ১৭:৪২:১১


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। এদিকে বিমান বাহিনীতে ফিরে যাচ্ছেন বর্তমান নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

সোমবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী (বিমান বাহিনী) নিয়মিত কর্মকর্তাদের সংশ্লিষ্ট সংস্থাগুলোর নির্ধারিত পদে প্রেষণে নিয়োগ পদ থেকে প্রত্যাহারপূর্বক তাদের চাকরি সংশ্লিষ্ট বিভাগসমূহে ন্যস্ত করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ২০২২ সালে ২৪ মার্চ ঢাকা বিমানবন্দরের দায়িত্ব পান মোহাম্মদ কামরুল ইসলাম। দায়িত্ব পাওয়ার পর থেকে বিমানবন্দরে হেল্প ডেস্ক স্থাপন, ফ্যাসিলিটেশন প্রশিক্ষণ, ওয়েবসাইট, হটলাইন চালুর মতো যাত্রীবান্ধব নানা উদ্যোগ নেন তিনি।

বিএইচ