দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৪-১১ ০৯:২৭:৫৩
দেশের চার অঞ্চলে আজ দুপুর ১টার মধ্যে দেশের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ শুক্রবার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে দেশের সাত জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে দেশের বৃষ্টির আভাস থাকায় তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













