আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-১৭ ১২:১৯:১৪


ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর উত্তরা থেকে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এম জি