আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-১৮ ১৯:০৪:৪৭
রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ (৬০), ঢাকা দক্ষিণের ৫০ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো. আরিফ হোসেন, উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন (৫০), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হল শাখার সহ-সভাপতি বাপ্পি রায়হান, ঢাকা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন (৫০), মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ভাতিজা অ্যাডভোকেট আনিসুর রহমান।
এ বিষয়ে ডিএমপি জানায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি আরও জানায়, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













