সংস্কার ছাড়া কোনো নির্বাচনেই ভালো ফল আসবে না: তোফায়েল আহমেদ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-২০ ২০:৪৩:২১
সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেছেন, সংস্কার না করে জাতীয় সংসদ আর স্থানীয় সরকার; কোনো নির্বাচন করেই ভালো ফল পাওয়া যাবে না।
রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল পরবর্তী ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের উপায় উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, মাত্র ৪০ দিনের একটি শিডিউলে ইউনিয়ন, উপজেলা ও জেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচন করা সম্ভব। বর্তমানে এসব প্রতিষ্ঠানের নির্বাচনে ২২৫ দিন লাগে। খরচ হয় দুই হাজার ৩০০ কোটি টাকা। একটি শিডিউলে খরচ নেমে আসবে ৭০০ কোটি টাকায়।
এর আগে, বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














