তিন পুলিশ সুপারকে বদলি
আপডেট: ২০২৫-০৪-২১ ১৩:৫৫:৫৭
পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম সিএমপির উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানাকে রেলওয়ে পুলিশে, রেলওয়ে পুলিশের মো. হাবিবুর রহমানকে চট্টগ্রামের সিএমপি এবং খুলনা কেএমপির শেখ মনিরুজ্জামান মিঠুকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














