আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করা হবে: আলী রীয়াজ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-২৪ ১২:৪৮:৩১
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, সবার সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করা হবে, যার মধ্যদিয়ে আগামীর বাংলাদেশের পথরেখা নির্মাণ হবে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সংসদ ভবনে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আ-আম জনতা পার্টির বৈঠক শুরুর আগে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ৫৩ বছরের শাসন কাঠামোর মধ্যে গণতন্ত্রের ঘাটতির কারণে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
আলী রীয়াজ বলেন, সবার আকাঙ্ক্ষা হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যা প্রতিষ্ঠিত হলে আগামীতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে পারবে না এবং গণতন্ত্রের জন্য আর কাউকে প্রাণ দিতে হবে না।
গত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসানে ছাত্র-জনতা, রাজনৈতিক দল ও সাধারণ মানুষসহ গণতন্ত্রকামী সবাই একসঙ্গে সংগ্রাম করেছে বলেও উল্লেখ করেন ড. আলী রীয়াজ।
এর আগে ১৭ এপ্রিল ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টি। দলটির পক্ষ থেকে ৯ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। দলের সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে আসা ফাতিমা তাসনীম। ২৯৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে এ দল।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














