কুলাউড়ার সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা গ্রেফতার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৪-২৫ ১০:৩৩:৪৫
মৌলভীবাজার ডিবি ও পুলিশের যৌথ অভিযানে অভিযানে কুলাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যরাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
জেলা ডিবির ওসি আবু জাফর মোহাম্মদ কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আ স ম কামরুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আবু জাফর রাজুর ভাই।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













