সাবেক এমপি জাফর আলম গ্রেফতার

আপডেট: ২০২৫-০৪-২৭ ১৭:৪৪:০৭


কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো.জাফর আলমকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ সব মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

বিএইচ